© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৮ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

শেয়ার করুন:
৮ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৮ পিএম | ১৬ মে, ২০২৫
দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেজন্য এসব অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৮টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরএম  

মন্তব্য করুন