চাঁদে পা রাখা প্রথম ব্রিটিশ নারী হতে পারেন রোজমেরি

যুক্তরাজ্যের মহাকাশচারী রোজমেরি কুগান হতে পারেন দেশটির প্রথম নারী, যিনি চাঁদে পা রাখবেন। ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করে তিনি এখন যুক্তরাষ্ট্রের টেক্সাসে নাসার নিউট্রাল বয়ান্সি ল্যাবরেটরিতে মহাশূন্যে হাঁটার কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন।

নাসার জনসন স্পেস সেন্টারের ১২ মিটার গভীর বিশেষ জলাধারে আইএসএস-এর অনুরূপ স্ট্রাকচারে ছয় ঘণ্টারও বেশি সময় ধরে প্রশিক্ষণ নিতে হচ্ছে তাকে। রোজমেরি বলেন, “এটা শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে ছোটবেলা থেকেই মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখতাম, সেটা আজ বাস্তবতার কাছাকাছি।”

স্কুলে পেশা-পরিচিতি দিবসে মহাকাশচারীদের উপস্থিত না পাওয়ার আক্ষেপ থাকলেও, তিনি পরে অ্যাস্ট্রোফিজিক্সে পড়াশোনা করেন। এরপর ইএসএর মহাকাশযাত্রার বিজ্ঞপ্তিতে আবেদন করে ২২ হাজারের বেশি প্রার্থীর মধ্যে নির্বাচিত হন।

২০২০ দশকের শেষভাগে ইউরোপীয় মহাকাশচারীদের নিয়ে আর্টেমিস কর্মসূচির মাধ্যমে নাসা নতুন করে চাঁদ অভিযানে যাচ্ছে। সেই অভিযানে যুক্তরাজ্যের প্রথম নারী হিসেবে চাঁদে পা রাখার সুযোগ পেতে পারেন রোজমেরি।

নাসার সাবেক স্পেস স্টেশন কমান্ডার আকি হোশিদে তর প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। রোজমেরির প্রশিক্ষণের একপর্যায়ে তাকে একটি নাটকীয় পরিস্থিতির মুখোমুখি হতে হয়—সহকর্মী এক মহাকাশচারী অজ্ঞান হয়ে পড়ার ভান করলে, তাকে তাৎক্ষণিক সাড়া দিয়ে নিরাপদ স্থানে টেনে নিয়ে যান রোজমেরি।

নাসার প্রশিক্ষক জেনা হ্যানসন বলেন, “রোজমেরি একদম চ্যাম্পিয়নের মতো ধৈর্য দেখিয়েছে। আজকের পারফরম্যান্স ছিল অসাধারণ।”

রোজমেরি আশাবাদী, একদিন সত্যিকারের মহাশূন্যে দাঁড়িয়ে পৃথিবী আর তারার দিকে তাকিয়ে তার স্বপ্ন সত্যি হবে। তার কথায়, “এটা হলে আমার জন্য ষোলোকলা পূর্ণ হবে।”
সোর্স: বিবিসি

আরএম

Share this news on:

সর্বশেষ

img
প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবারো ৫ আগস্ট নেমে আসবে: হাসনাত আবদুল্লাহ Feb 04, 2026
img
বয়স হয়ে গেছে বলে বিয়ে করতে চাই না: সাফা কবির Feb 04, 2026
img
প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, সবাইকে ক্ষমা করে দিলাম: জামায়াত আমির Feb 04, 2026
img
বিনা বেতনে স্নাতক পর্যন্ত মেয়েদের পড়ালেখার প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026
img
বিমানের ম্যানচেষ্টার-সিলেট ফ্লাইট চালু রাখতে জামায়াতের আমিরের কাছে স্মারকলিপি Feb 04, 2026
img
টলিউডে কাজের সুযোগ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহারে ৩৭ দফা স্বাস্থ্য পরিকল্পনা

ঢাকায় চাপ কমাতে জেলা-উপজেলায় পূর্ণাঙ্গ হাসপাতাল করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
প্রাক্তন অর্জুন কাপুরের দুঃসময়ে কী করলেন মালাইকা? Feb 04, 2026
img
বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান Feb 04, 2026
আলোচনার আগেই যুদ্ধে জড়িয়ে পরবে ইরান-যুক্তরাষ্ট্র Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

১৫ লাখ ফ্রিল্যান্সার ও ৫ লাখ উদ্যোক্তা তৈরির পরিকল্পনা জামায়াতে ইসলামীর Feb 04, 2026
ভেনেজুয়েলার তেল ভাণ্ডার যেন এক মহাবিস্ময়কর সম্পদ Feb 04, 2026
img
বিএনপিতে যোগ দিলো জামায়াতের ২৫ নেতাকর্মী Feb 04, 2026
টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়েত আমির Feb 04, 2026
ওসিডি’ নয়, সচেতনতার ডাক জয়া আহসানের Feb 04, 2026
img
প্রেসিডেন্ট অপরাধ করলেও সাধারণ মানুষের সমান শাস্তি পাবেন: ডা. শফিকুর রহমান Feb 04, 2026
img

নারায়ণগঞ্জ-১

দিপুকে সমর্থন দিয়ে রুপগঞ্জে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল Feb 04, 2026
img
রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১৭! Feb 04, 2026
img
কোন শর্তে ‘বারাণসী’তে অভিনয়ে রাজি হয়েছিলেন প্রিয়াঙ্কা? Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে সরকার পরিচালনায় ২৬ বিষয়কে অগ্রাধিকার দেবে জামায়াত Feb 04, 2026