© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৫ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

শেয়ার করুন:
১৫ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৭ পিএম | ১৭ মে, ২০২৫
দেশের ১৫টি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেজন্য ওইসব অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এফপি/এ্সএন

মন্তব্য করুন