© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লামায় মাটি খুঁড়ে উদ্ধার ‘লুট হওয়া’ ১৮ লাখ টাকা, গ্রেফতার ৫

শেয়ার করুন:
লামায় মাটি খুঁড়ে উদ্ধার ‘লুট হওয়া’ ১৮ লাখ টাকা, গ্রেফতার ৫

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৪ এএম | ১৮ মে, ২০২৫
লামায় আবুল খায়ের টোব্যাকো কম্পানির তামাক ক্রয় কেন্দ্রের অফিস থেকে এক কোটি ৭২ লাখ ৭৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় গতকাল শনিবার ১৮ লাখ টাকা মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে দুজনকে গত শুক্রবার গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মারুফুল ওরফে আরিফ (৩৩), নাঈমুল ইসলাম ওরফে সাগর (৩১), আব্দুর রহিম (৩৬), সুজন (২৫) ও আনোয়ারা বেগম (৪৫)।

গ্রেফতারকৃত ব্যক্তিদের দেওয়া তথ্য মতে, শনিবার পৃথক দুটি অভিযানে মাটি খুঁড়ে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার দুই অভিযানে তিন লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করে পুলিশ।

জানা যায়, ৯ মে ভোরে ডাকাতদল লামায় আবুল খায়ের টোব্যাকো কম্পানির অফিস থেকে এক কোটি ৭২ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে যায়। ঘটনার পরদিন লামা থানায় মামলা করা হয়।

লামা থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, গতকাল দুটি স্থানে মাটি খুঁড়ে ১৮ লাখ টাকা এবং এর আগে তিন লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করে পুলিশ।

আরআর

মন্তব্য করুন