© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বজ্রপাত থেকে আগুন, তুলার গোডাউন পুড়ে ছাই

শেয়ার করুন:
বজ্রপাত থেকে আগুন, তুলার গোডাউন পুড়ে ছাই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৯ এএম | ১৮ মে, ২০২৫
ফরিদপুরে বজ্রপাতে আগুন লেগে একটি তুলার গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলা সদরের কানাইপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে রাত ৯টার দিকে ঝড়বৃষ্টির সময় বজ্রপাত হয় ওই এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বাজারের ব্যবসায়ী আমির হোসেনের তুলার গোডাউনের পাশের একটি খেজুর গাছে বজ্রপাত হলে সঙ্গে সঙ্গে গাছে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে গাছের একটি জ্বলন্ত অংশ গোডাউনের চালের ওপর পড়ে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গোডাউনের ভেতরে থাকা তুলায়।

খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই গোডাউনে থাকা বেশিরভাগ তুলা পুড়ে যায়।

এ বিষয়ে কানাইপুর বাজারের ব্যবসায়ী দীপংকর ঘোষ বলেন, ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। খেজুর গাছে আগুন ধরে গেলে গাছের একটি অংশ গোডাউনের চালের ওপর পড়ে। এরপর আগুন দ্রুত গোডাউনে ছড়িয়ে পড়ে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করছি, বজ্রপাত থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে নিরূপণ করা হবে।

আরআর

মন্তব্য করুন