© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কণ্ঠশিল্পী সালমার স্বামীকে কারাগারে পাঠানোর নির্দেশ

শেয়ার করুন:
কণ্ঠশিল্পী সালমার স্বামীকে কারাগারে পাঠানোর নির্দেশ
own-reporter-chattogram
০৭:৩৩ পিএম | ০৩ জুলাই, ২০১৯

নারী ও শিশু নির্যাতনের মামলায় কণ্ঠশিল্পী সালমার স্বামী সাগরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক নুরুল ইসলাম এ আদেশ দেন।

এদিন সাগর তার সাবেক স্ত্রী পুষ্মীর দায়ের করা মামলার হাজিরা দিতে আদালতে উপস্থিত ছিলেন।

এ সময় তার আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে সাগরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বছরের নভেম্বরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা করেন সাগরের প্রথম স্ত্রী তাসনিয়া মুনিয়াত পুষ্মীর মা দিলারা খানম। মামলায় সাগরের পাশাপাশি তার বাবা-মাকেও আসামি করা হয়।

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরে সাগরকে বিয়ে করেন সংগীতশিল্পী সালমা।

২০১৪ সালের ৩ জুন সাগর ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া মুনিয়াত পুষ্মীকে বিয়ে করেন।
স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে, যৌতুক দাবি ও নির্যাতনএর অভিযোগ এনে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন প্রথম স্ত্রীর মা।

এদিকে ২০০৬ সালের ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মধ্যদিয়ে সংগীতাঙ্গনে পা রাখেন সালমা। ২০১১ সালে পারিবারিকভাবে তিনি শিবলী সাদিককে বিয়ে করেন।

পরের বছর ১ জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম। সাংসারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন