© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের জনসভা স্থগিত

শেয়ার করুন:
সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের জনসভা স্থগিত
own-reporter
০৯:০৭ পিএম | ০৬ ডিসেম্বর, ২০১৮

আগামী ১০ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার সকালে দলটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়। কিন্তু সন্ধ্যায় ফের ওই কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। তবে আগামী ১৭ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা করবে দলটি।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি আগামী ১০ ডিসেম্বর তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দেন।

এ ঘোষণার পর সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

তবে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর হবে না। এটি পরে হবে।‘

টাইমস/কেআর

মন্তব্য করুন