© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারা দেশে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ১ হাজার ৬০৫ জন

শেয়ার করুন:
সারা দেশে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ১ হাজার ৬০৫ জন

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৯ পিএম | ২০ মে, ২০২৫
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছে ৫৯২ জন।

মঙ্গলবার (২০ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় গ্রেফতার ৫৯২ জন। মোট গ্রেফতার করা হয়েছে এক হাজার ৬০৫ জনকে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, ১টি এলজি, ১টি দুই নলা বন্দুক, ৩টি পাইপগান, ৬রাউন্ড কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ৩টি রামদা, ১টি কিরিচ ও ১টি মটর সাইকেলের চাকতিযুক্ত বিশেষভাবে তৈরি দেশীয় অস্ত্র। বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা। 

আরএম/এসএন 


মন্তব্য করুন