© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেবে না বিএনপি

শেয়ার করুন:
স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেবে না বিএনপি
own-reporter
০৮:৪৬ পিএম | ০৫ জুলাই, ২০১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেবে না বিএনপি। বরং স্বতন্ত্রভাবে দলীয় প্রার্থীরা অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

মির্জা ফখরুল বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে দলীয় প্রতীকে নয়, স্বতন্ত্রভাবে নির্বাচনে দলীয় প্রার্থীরা অংশ নেব।

‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক রাখা উচিত নয় বলেও বিএনপি মনে করে।’ 

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক হয়। বিকেল সোয়া ৪টা থেকে বৈঠক চলে সাড়ে ৫টা পর্যন্ত।

বৈঠকে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়াও বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন