© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

শেয়ার করুন:
সিলেটে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৯ এএম | ২১ মে, ২০২৫
সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১০ টার দিকে সিলেটের বালাগঞ্জ উপজেলার ইলাশপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিফাউল ইসলাম মৃত সিদ্দিক আলীর ছেলে। সে সিলেটের বালাগঞ্জের দক্ষিণ গহরপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সিলেটের বালাগঞ্জ উপজেলার ইলাশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী শিফাউলের মৃত্যু হয়েছে। মোটরসাইকেল আরোহীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

বালাগঞ্জ থানার ওসি মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

এসএম/টিএ

মন্তব্য করুন