© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এক রাতে জিগাতলা-হাজারীবাগে দুই তরুণ খুনের রহস্য উদঘাটন ডিএমপির

শেয়ার করুন:
এক রাতে জিগাতলা-হাজারীবাগে দুই তরুণ খুনের রহস্য উদঘাটন ডিএমপির

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৪ পিএম | ২১ মে, ২০২৫
রাজধানীর জিগাতলা ও হাজারীবাগে এক রাতে দুই তরুণকে ছুরিকাঘাতে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় আলামতসহ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাতে এ দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জিগাতলায় নিহত সামিউর রহমান ওরফে আলভী (২৭) ধানমন্ডির একটি কলেজের ছাত্র।

তিনি হাজারীবাগে বিজিবি ৫ নম্বর ফটক সংলগ্ন বাসায় ভাড়া থাকতেন। অন্যদিকে হাজারীবাগে নিহত নুরুল হক (২৪) পেশাদার ফটোগ্রাফার ছিলেন। তিনি ধানমন্ডির শংকর এলাকার একটি মেসে থাকতেন।

বুধবার (২১ মে) ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জনান, হাজারীবাগ থানার জাফরাবাদ এলাকায় চাঞ্চল্যকর ফটোগ্রাফার নুরুল হক হত্যা এবং জিগাতলা এলাকায় চাঞ্চল্যকর আলভী হত্যা মামলার রহস্য উদঘাটন ও আলামতসহ আসামি গ্রেফতার করা হয়েছে।

এসএম/টিএ

মন্তব্য করুন