© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবারও আইভীর জামিন না মঞ্জুর

শেয়ার করুন:
আবারও আইভীর জামিন না মঞ্জুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৬ পিএম | ২১ মে, ২০২৫
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুটি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ মে) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে মামলাগুলোর জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান।

এর আগে আদালতে আইভীর পক্ষে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আওলাদ হোসেন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট এবি সিদ্দিক, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, অ্যাডভোকেট জাহিদুল হক দিপু, অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু, অ্যাডভোকেট শাহীন মাহমুদসহ প্রমুখ।

অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, আইভীর পক্ষে জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানির আবেদন করলে আগামী ২৭ মে শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন আদালত। আমরা আজ দুটি মামলায় জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন।

অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় মেট্রোপলিটন আদালত জামিন দিতে পারলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন দেওয়ার এখতিয়ার রাখে। আমরা আদালতের কাছে জামিন আবেদন জানালেও আদালত জামিন নামঞ্জুর করেছেন।

এর আগে গত ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকা থেকে একটি হত্যা মামলায় আইভীকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালত আইভীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গত ১২ মে নারায়ণগঞ্জের একটি আদালতে দুটি মামলায় আইভীর জামিন আবেদন করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

পরে আইভীকে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা ও দুলাল হোসেন হত্যাচেষ্টা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় মোট ৬টি মামলা রয়েছে।

আরএম/টিএ  


মন্তব্য করুন