© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উত্তরায় সনদ জালিয়াতি চক্রের প্রধান গ্রেফতার

শেয়ার করুন:
উত্তরায় সনদ জালিয়াতি চক্রের প্রধান  গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০১ পিএম | ২১ মে, ২০২৫
ডিবির অভিযানে রাজধানীর উত্তরা থেকে রাষ্ট্রীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জালিয়াতির চক্রের মূলহোতা সাগর আলীকে (৪০)  গ্রেফতার করা হয়েছে।
 
বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে  গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের জাল সনদ, স্ট্যাম্প, সিলমোহর, ফরম ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
 
উত্তরা ডিবি পুলিশের বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে সাগর আলী একটি সুসংগঠিত জালিয়াতি চক্র পরিচালনা করে আসছিল। চক্রটি সরকারি-বেসরকারি বিভিন্ন নকল সনদপত্র তৈরি করে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল।

গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে আজকের অভিযানে তাকে  গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়াও, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ ও নিবিড় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এমআর/টিএ

মন্তব্য করুন