© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রোফাইলে বাংলাদেশি পতাকা, মোদিকে নিয়ে পোস্ট, ভারতে গ্রেফতার ১

শেয়ার করুন:
প্রোফাইলে বাংলাদেশি পতাকা, মোদিকে নিয়ে পোস্ট, ভারতে গ্রেফতার ১

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৯ এএম | ২২ মে, ২০২৫

<div><div><div><div><div><div><div><div>বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহারের পাশাপাশি ভারতের প্রধানম

বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহারের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর এলাকা থেকে সামসুদ্দিন মণ্ডল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ মে) বিকেলে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

গ্রেফতার হওয়া সামসুদ্দিন মণ্ডল তারকেশ্বরের বালিগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। বুধবার বিকেলে এলাকার বেশ কয়েকজন বাসিন্দা সামসুদ্দিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাকে গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভও হয়।

অভিযোগে বলা হয়, সামসুদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী এবং বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট দিয়েছেন। তার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে এবং পরে চন্দননগরের মহকুমা আদালতে হাজির করে।

হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় বলেন, ‘একটি অভিযোগের ভিত্তিতে আমরা একজনকে গ্রেফতার করেছি। তিনি কেন এমন পোস্ট করেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

আরএ/টিএ

মন্তব্য করুন