© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে

শেয়ার করুন:
আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৫ এএম | ২২ মে, ২০২৫
ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

এদিকে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ।

এছাড়া গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।

এসএম/টিএ

মন্তব্য করুন