সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা ৭ অঞ্চলে
ছবি : সংগৃহীত
১২:১৭ পিএম | ২২ মে, ২০২৫
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার সংশোধিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরএ/টিএ