ফেনী সীমান্তে ৬ পরিবারের ২৭ জনকে পুশইন করল বিএসএফ
ছবি : সংগৃহীত
১২:৩৫ পিএম | ২২ মে, ২০২৫
আজ বৃহস্পতিবার (২২ মে) রাত ১টার দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া ও ফুলগাজী কালিকাপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় বিএসএফ ৬ পরিবারের ২৭ জন সদস্যকে পুশব্যাক করে বাংলাদেশে প্রবেশ করিয়েছে। এ সময় জোসপুর ও খাজুরিয়া বিওপির টহলরত সদস্যরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তাদের মধ্যে সাতজন পুরুষ, ছয়জন মহিলা ও ১৪ শিশু রয়েছে।
তারা প্রত্যেকেই কুড়িগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা যায়।
তাদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কাজ চলমান রেখেছে।
এ ব্যাপারে, ফেনী ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররাফ হোসেন গণমাধ্যপমকে জানান, ‘বৃহস্পতিবার ভোররাতে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের থানায় সোপর্দ করা হয়েছে।’
এসএম/টিএ