© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুষ্টিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মী পুলিশের হাতে আটক

শেয়ার করুন:
কুষ্টিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মী পুলিশের হাতে আটক

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩২ পিএম | ২২ মে, ২০২৫
কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬ কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) সকালে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, আমরা তাদেরকে আটক করে থানায় এনেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানানো হবে। 

আরএ/টিএ



মন্তব্য করুন