© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল জিসানের

শেয়ার করুন:
পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল জিসানের

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৭ পিএম | ২২ মে, ২০২৫
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের চাপায় জিসান (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার বড়দাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জিসান বড়দাহ গ্রামের বাসিন্দা মান্নান হোসেনের ছেলে বলে জানা গেছে।

স্থনীয় সম্রাট হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জিসান গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় জিসান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। জিসান গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জন শিকারী বলেন, মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে তাদের কাছে বুঝে দেওয়া হবে। 

আরএ/টিএ


মন্তব্য করুন