© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০ নেতাকর্মীর ছাত্রদ‌লে যোগদান

শেয়ার করুন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০ নেতাকর্মীর ছাত্রদ‌লে যোগদান

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৫ পিএম | ২২ মে, ২০২৫
কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে ৩০ জন নেতাকর্মী ছাত্রদলে যোগ দিয়েছেন।

আজ বৃহস্প‌তিবার (২২ মে) দুপু‌রে জেলা ছাত্রদলের পক্ষ থে‌কে এ তথ‌্য জা‌নি‌য়ে বলা হয়, বুধবার রাতে জেলা বিএনপি কার্যালয়ে ছাত্রদলের কর্মীসভায় যোগ দি‌য়ে তারা আনুষ্ঠা‌নিকভা‌বে ছাত্রদ‌লে যোগ দি‌য়ে‌ছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলে যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রদলের নেতারা।

কর্মীসভায় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব এবং আব্দুর রহিম রনি, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম সাকিব, সাধারণ সম্পাদক মুক্তাদির আল বিরুনী।

ছাত্রদলে যোগদানের কারণ বর্ণনা করে মাশরাফি মোর্তজা বলেন, আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জুলাই আগস্টের অভ্যুত্থানে আমার অবদানকে স্বীকৃতি দিয়ে আমাকে বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ দেওয়া হয়। আমি আমার অনুসারীদের নিয়ে পদত্যাগ করে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগ দি‌য়ে‌ছি। ত‌বে তি‌নি কেন পদত‌্যাগ করেছেন, তা খোলাসা ক‌রে ব‌লেন‌নি।

জেলা ছাত্রদলের সভাপ‌তি শ‌রিফুল ইসলাম নিশাদ ব‌লেন, এই যোগদান কিশোরগঞ্জ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও শ‌ক্তিশালী কর‌বে।

এসএম/টিএ 

মন্তব্য করুন