© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আপিলেও বাদ পড়লেন ময়মনসিংহ-৪ আসনের বিএনপির প্রার্থী জাহিদ

শেয়ার করুন:
আপিলেও বাদ পড়লেন ময়মনসিংহ-৪ আসনের বিএনপির প্রার্থী জাহিদ
own-reporter-mymensing
০৭:০৯ পিএম | ০৭ ডিসেম্বর, ২০১৮

আপিলেও হেরে গিয়ে নির্বাচনী দৌড় থেকে ছিটকে পড়লেন বিএনপি প্রার্থী ডা. আবু জাফর জাহিদ হোসেন (জেডএম জাহিদ)। তিনি ময়মনসিংহ-৪ আসন থেকে প্রার্থী হতে চেয়েছিলেন। সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় এবং আপিল পেন্ডিং থাকায় ও দণ্ড স্থগিত না হওয়ায় জেডএম জাহিদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

এদিকে, গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকারে মনোনয়নপত্রও বাতিল বলে ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে নির্বাচন কমিশন তার বাতিল হওয়া মনোনয়নপত্র নিয়ে আপিল শুনানি করে। ভোটারের স্বাক্ষরের ক্রমিক নম্বরে ভুল থাকায় আপিলেও হেরে যান তিনি। কুড়িগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিলেন ইমরান এইচ সরকার।

এখন এ দু’জনের উচ্চ আদালত যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। শুক্রবার বিকেলে নির্বাচন কমিশন ভবনের অস্থায়ী এজলাসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে শুনানি তাদের শুনানি করেন। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এ সময় উপস্থিত ছিলেন।

টাইমস/কেআর

মন্তব্য করুন