© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে ফিরেই বিমানবন্দরে আ.লীগ নেতা গ্রেফতার

শেয়ার করুন:
দেশে ফিরেই বিমানবন্দরে আ.লীগ নেতা গ্রেফতার

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৮ পিএম | ২৩ মে, ২০২৫
আমেরিকা থেকে দেশে ফিরেই গ্রেফতার হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতা আলহাজ গিয়াস উদ্দিন।

শুক্রবার (২৩ মে) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

গ্রেফতার গিয়াস উদ্দিন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন।

গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস জানান, দীর্ঘদিন আমেরিকায় থাকার পর তারা দেশে ফিরছিলেন। কিন্তু বিমান থেকে নামার পরে ইমিগ্রেশন পুলিশ গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে। 

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। তাকে ঢাকা থেকে নিয়ে আসার জন্য পুলিশের একটি টিম ঢাকা রওনা হয়েছে।

আরএ/টিএ

মন্তব্য করুন