© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এরশাদের ফুসফুস ভালোভাবে কাজ করছে: জি এম কাদের

শেয়ার করুন:
এরশাদের ফুসফুস ভালোভাবে কাজ করছে: জি এম কাদের
own-reporter
০৭:০২ পিএম | ০৮ জুলাই, ২০১৯

সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে।

সোমবার দুপুরে বনানীতে এরশাদের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান তার ছোট ভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

জি এম কাদের বলেন, ‘ওনার অবস্থা অপরিবর্তিত। স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন৷ তার ফুসফুস ভালোভাবে ফাংশন করছে বলে ডাক্তাররা ধারণা করছেন।’

তিনি আরো বলেন, ‘ব্লাড প্রেশার, হার্ট বিট স্বাভাবিক রয়েছে, ভাইটাল সাইন স্বাভাবিক হয়ে আসছে। এরশাদের রক্তে প্লাটিলেট কম, প্রতিদিনই ইনজেক্ট করতে হচ্ছে।’

গত ২২ জুন থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি থাকা এরশাদের শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন