© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের

শেয়ার করুন:
গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৩ এএম | ২৪ মে, ২০২৫
আম গাছের ডাল কাটতে গিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে সাহাব উদ্দিন (৫২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ মে) দুপুরে উপজেলার আশারকান্দি ইউনিয়নের বুরাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। সাহাব উদ্দিন ওই গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশে আম গাছের ডাল কাটতে যান ওই বৃদ্ধ।

এ সময় অসাবধানতাবশত গাছের ডালে বিদ্যুতের তার ছিঁড়ে ওই বৃদ্ধের শরীরে পড়ে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, কারো কোনো অভিযাগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএম 

মন্তব্য করুন