© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লকের আদেশ

শেয়ার করুন:
আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লকের আদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩১ পিএম | ২৪ মে, ২০২৫
যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের আদেশ দেওয়া হয়েছে।

আজ শনিবার (২৪ মে) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিন দুদকের উপপরিচালক মিনু আক্তার সুমি এ আবেদন করেন। 

ওই আবেদনে বলা হয়, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা এবং এনআইডি ব্লক করা প্রয়োজন।

এর আগে গত ২২ এপ্রিল মোয়াজ্জেম পদত্যাগ করেন। গত ২২ মে সকাল সাড়ে ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত দুদকের একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে।

এসএম/টিএ  

মন্তব্য করুন