© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০২১ সালে আমি একজন গর্বিত 'র' এজেন্ট ছিলাম: বাঁধন

শেয়ার করুন:
২০২১ সালে আমি একজন গর্বিত 'র' এজেন্ট ছিলাম: বাঁধন

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪০ পিএম | ২৫ মে, ২০২৫
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন। রাজপথে নেমে তিনি আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার সমালোচনাও করেছেন। ফলে তাকে নিয়ে নানা ধরনের কটূক্তি ও গুজব রটানো হয়েছে।

শুরুতে ভারতের 'র' গোয়েন্দা সংস্থা, তারপর যুক্তরাষ্ট্রের 'সিআইএ' এবং এরপর ইসরায়েলি 'মোসাদ'—এই তিনটি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে তাকে অভিযুক্ত করা হয়। তবে বাঁধন নিজে কখনোই এসব অভিযোগের সত্যতা স্বীকার করেননি।

রোববার (২৫ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বাঁধন আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, 'কী মর্মান্তিকভাবে নষ্ট হলো এক ঐতিহাসিক সুযোগ! আমি স্বপ্ন দেখেছিলাম একটি ভালো, ন্যায়ের ওপর গড়া দেশ, যেখানে থাকবে সততা, থাকবে আশার আলো।

কিন্তু সেই স্বপ্ন এখন চূর্ণবিচূর্ণ।'

এরপর বাঁধন আরও লিখেছেন, '২০২১ সালে আমি একজন গর্বিত 'র' এজেন্ট ছিলাম। তখন প্রিয় অভিনেত্রী টাবুর সঙ্গে বিশাল ভরদ্বাজ পরিচালিত বলিউড সিনেমা 'খুফিয়া'য় অভিনয় করেছিলাম। কিন্তু পরে অবস্থা বদলে গেল। আমি ছবির প্রিমিয়ারে যোগ দিতে পারিনি। কেন? কারণ ভারতীয় হাইকমিশন আমার ভিসা প্রত্যাখ্যান করেছিল। একবার নয়, পাঁচবার।'

ভারতের ভিসা বাতিল হওয়ার কারণ হিসেবে বাঁধন উল্লেখ করেছেন, 'তাদের সঙ্গে আমার দুটি সাক্ষাৎকার হয়। সেসময় মনে হলো তারা আমার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে খুব চিন্তিত। ইউএস অ্যাম্বেসির প্রোগ্রামে ভিপি নূরের সঙ্গে একটি ছবি!' তিনি আরও জানান, 'ভিসা পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।

আমাকে অনেক কানেকশন ব্যবহার করতে হয়েছিল—নিজের দেশের প্রভাবশালী মানুষদের কাছাকাছি থাকার সুবিধার্থে, কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে হাস্যজ্জল ছবির কারণে অবশেষে আমি এক মাসের সিঙ্গেল-এন্ট্রি ভিসা পেলাম।'

বাঁধনের এই পোস্টে তার হতাশা ও সংগ্রামের চিত্র ফুটে উঠেছে। তিনি নিজের অবস্থানে অটল থেকে সত্যের পক্ষে দাঁড়িয়ে সমাজের বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার রয়েছেন।

আরএম/এসএন


মন্তব্য করুন