© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যৌথ এলাকায় তেলের খনি আবিষ্কার সৌদি-কুয়েতের

শেয়ার করুন:
যৌথ এলাকায় তেলের খনি আবিষ্কার সৌদি-কুয়েতের

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৬ পিএম | ২৬ মে, ২০২৫

<div><div><div>সৌদি আরব ও কুয়েত তাদের সীমান্তবর্তী যৌথ এলাকায় একটি গুরুত্বপূর্ণ তেল

সৌদি আরব ও কুয়েত তাদের সীমান্তবর্তী যৌথ এলাকায় একটি গুরুত্বপূর্ণ তেলের খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা গেছে, দুই দেশ একসঙ্গে এই ঘোষণা দিয়েছে।

বার্তাসংস্থাটি সোমবার (২৬ মে) এক প্রতিবেদনে বলেছে, ২০২০ সালে সৌদি ও কুয়েত যৌথ উৎপাদন কার্যক্রম শুরু করে। এরপর এবারই প্রথম দুই দেশ যৌথভাবে নতুন তেলের খনি পেলো।

নতুন খনিটির সন্ধান মিলেছে উত্তর ওয়াফরার পাঁচ কিলোমিটার দূরের উত্তর ওয়াফরা ওয়ারা-বুরগান তেলক্ষেত্রে।

সৌদি ও কুয়েত বিশ্বব্যাপী তেল রপ্তানির নির্ভরযোগ্য দেশ হিসেবে পরিচিত। নতুন তেলক্ষেত্র পাওয়ার মাধ্যমে এ নির্ভরতা বাড়বে বলে জানিয়েছে তারা। নতুন তেলক্ষেত্রটি বেশ গুরুত্বপূর্ণ উল্লেখ করে সৌদি কুয়েত বলেছে এটি তাদের জ্বালানি নিরাপত্তা ও উৎপাদনের সক্ষমতা বাড়াবে। সূত্র: গালফ নিউজ

আরএ/টিএ

মন্তব্য করুন