© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ

শেয়ার করুন:
মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৭ পিএম | ২৬ মে, ২০২৫
আন্দোলনে উত্তাল থাকা সচিবালয়ে মঙ্গলবার দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৬ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ তথ্য জানিয়েছে।

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যেই এ নির্দেশনা এলো।

জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব আবদুল্যাহ আল জাবেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামীকাল ২৭ মে মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

টিকে/টিএ

মন্তব্য করুন