© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সালমান খানের পর এবার আদিত্যর বাড়িতে প্রবেশ, অভিযুক্ত সেই একই নারী

শেয়ার করুন:
সালমান খানের পর এবার আদিত্যর বাড়িতে প্রবেশ, অভিযুক্ত সেই একই নারী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৯ পিএম | ২৭ মে, ২০২৫
গত সপ্তাহেই সালমান খানের বান্দ্রার বাংলোতে ঢোকার চেষ্টা করে পুলিশের হাতে পড়েছিলেন। তাতেও শিক্ষা হয়নি! এবার পরিচারিকার পরিচয় দিয়ে আদিত্য রায় কাপুরের বাড়িতে ঢুকে পড়লেন ওই একই মহিলা। মুম্বাই পুলিশের জেরায় পাওয়া গেলো চাঞ্চল্যকর তথ্য!

৫৭ বছর বয়সি ওই মহিলাকে ইতিমধ্যেই আটক করেছে খর থানার পুলিশ। বলিউড মাধ্যম সূত্রে খবর, সোমবার সন্ধেবেলা আচমকাই অভিনেতা আদিত্য রায় কাপুরের বাড়িতে ঢুকে পড়েন ঘজালা সিদ্দিকি নামের জনৈক মহিলা। আদিত্য রায় কাপুর যদিও সেইসময়ে বাড়িতে ছিলেন না। বাংলোর প্রবেশপথে নিরাপত্তারক্ষীদের প্রশ্নের মুখে পড়লে জানান, “আমি বাড়ির পরিচারিকা। আদিত্যর সঙ্গে দেখা করতেই এসেছি।” জানা যায়, বলিউড অভিনেতার জন্য ঘাজালা একগুচ্ছ উপহারও নিয়ে এসেছিলেন। আর সেসব দেখেই নিরাপত্তারক্ষীরা কোনওরকম সন্দেহ করেননি। তবে সন্দেহ দানা বাঁধে অভিনেতা বাড়িতে ফেরার পর।

আদিত্য রায় কাপুর ফিরলেই বাংলোর কর্মীরা তাঁকে ওই মহিলা সম্পর্কে জানান। এরপরই তৎক্ষণাৎ সোসাইটির নিরাপত্তারক্ষীদের সঙ্গে যোগাযোগ করেন অভিনেতা। সেখান থেকে যোগাযোগ করা হয় খর থানার পুলিশের সঙ্গে। মুম্বাই পুলিশের একটা টিম আদিত্যর বাড়িতে আসে এবং তারপরই আটক করা হয় ঘজালা সিদ্দিকি নামের জনৈক মহিলাকে।

এসএন  

মন্তব্য করুন