© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল ইন্দোনেশিয়া-মালয়েশিয়া-ব্রুনাই ও সিঙ্গাপুর

শেয়ার করুন:
ঈদুল আজহার তারিখ ঘোষণা করল ইন্দোনেশিয়া-মালয়েশিয়া-ব্রুনাই ও সিঙ্গাপুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫১ পিএম | ২৭ মে, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">পবিত্র ঈদুল আজহার দিন ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশি

পবিত্র ঈদুল আজহার দিন ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুর। তবে এবার মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুর একই দিনে ঈদুল আজহা উদযাপন করলেও ভিন্ন ঈদ উদযাপন করবে ইন্দোনেশিয়া।

বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে দেশটিতে আগামী ৬ জুন (শুক্রবার) ঈদুল আজহা উদযাপিত হবে।

মঙ্গলবার (২৭ মে) আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।অন্যদিকে ভিন্ন তারিখ ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। দেশটিতে আজ জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বৃহস্পতিবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং আগামী ৭ জুন (শনিবার) দেশটি পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে।

এদিকে ব্রুনাই ও সিঙ্গাপুরেও আজ জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বৃহস্পতিবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং ৭ জুন (শনিবার) দেশটি পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে।

এদিকে আজ সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সর্বোচ্চ আদালত। আজ মঙ্গলবার (২৭ মে) দেশটিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।আর ৫ জুন পবিত্র আরাফার দিন হবে।

আর আজ চাঁদ দেখা না গেলে আগামীকাল বুধবার (২৮ মে) জিলকদ মাসের শেষ দিন হবে এবং পরদিন বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এবং পবিত্র ঈদুল আজহা ৭ জুন (শনিবার) অনুষ্ঠিত হবে।

এমআর/টিএ


মন্তব্য করুন