© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তিন বছরে জার্মান নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিলের পথে

শেয়ার করুন:
তিন বছরে জার্মান নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিলের পথে

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৫ এএম | ২৮ মে, ২০২৫

<div><div><div>তিন বছরের মধ্যে জার্মান নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করতে নতুন আইন আন...

তিন বছরের মধ্যে জার্মান নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করতে নতুন আইন আনতে যাচ্ছে জার্মান সরকার। এ বিষয়ে একটি খসড়া প্রস্তাব আগামী বুধবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করবেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডট।

এই খসড়া প্রস্তাবে তিন বছর জার্মানিতে অবস্থান এবং উচ্চপর্যায়ে ভাষা দক্ষতা থাকলে জার্মান নাগরিকত্বের দ্রুত পন্থাটি রদ করার কথা উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার এই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার বলেছেন, এই ‘এক্সপ্রেস নাগরিকত্ব’ আমরা বন্ধ করবো। জার্মান নাগরিকত্ব একটা ইন্টিগ্রেশন পদ্ধতির মধ্য দিয়ে গিয়ে তারপর মেলে, একেবারে গোড়াতে নয়।

তিনি বলেন, জার্মানিতে জীবনযাপনে অভ্যস্ত হওয়া ও এখানকার সমাজে মিশতে পারার জন্য তিন বছর যথেষ্ট কোনও সময় নয়।

বর্তমান আইনি কাঠামো অনুযায়ী, স্বাভাবিক সময়ে জার্মানিতে বসবাস করা বিদেশি নাগরিকরা দেশটিতে পাঁচ বছর একটানা অবস্থান করলে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। যদিও এর আগে দেশটিতে এই সময়সীমা আট বছর ছিল।

আরএ

মন্তব্য করুন