© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপালগঞ্জে বালু টানা ট্রলি উল্টে প্রাণ গেল চালকের

শেয়ার করুন:
গোপালগঞ্জে বালু টানা ট্রলি উল্টে প্রাণ গেল চালকের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৪ পিএম | ২৮ মে, ২০২৫
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বালু টানা ট্রলির নিচে চাপা পড়ে লিমন শেখ (৩৫) নাম ট্রলি চালক নিহত হয়েছেন। আজ বুধবার (২৮ মে) সকালে কোটালীপাড়া-রাধাগঞ্জ সড়কের মনোহর মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রলি চালক কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামের হাসেম শেখের ছেলে।

কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রাধাগঞ্জ এলাকায় বালু নামিয়ে ট্রলি নিয়ে কোটালীপাড়ায় ফিরছিলেন লিমন।

এ সময় কোটালীপাড়া-রাধাগঞ্জ সড়কের মনোহর মার্কেটের সামনে পৌঁছলে দ্রুত গতির কারণে ট্রলিটি সড়কের ওপর উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে চালক লিমন মারাত্মক আহত হন।

তিনি আরো জানান, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার লিমনকে মৃত ঘোষণা করেন।

আরআর/টিএ

মন্তব্য করুন