© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভেজা শরীরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

শেয়ার করুন:
ভেজা শরীরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু
own-reporter
০১:১৮ পিএম | ১৩ জুলাই, ২০১৯

প্রবাস ফেরত আবু কাউছারের(৩০) বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামে। তিন মাস আগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কেনেন তিনি। বড়ধুশিয়া-নাগাইশ-শশীদল সড়কে প্রতিদিন যাত্রীদের নিয়ে চলাচল করতেন।

প্রতিদিনের মতো শুক্রবার সকালে অটোরিকশা নিয়ে বের হন তিনি। বৈরী আবহাওয়ার মধ্যে দিনব্যাপী বৃষ্টিতে গাড়ি চালিয়ে ভেজা শরীরে বিকাল পাঁচটায় বাড়ি ফিরে আসেন। পাশের ঘরে অটোরিকশাটি বৈদ্যুতিক লাইনে চার্জ দিতে গেলে বিদ্যুতের তারে হাত লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পর পাশের বাড়ির লোক তাকে এ অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে লোকজন দৌড়ে এসে বিদ্যুতের লাইন বন্ধ করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন