© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

শেয়ার করুন:
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৯ পিএম | ২৮ মে, ২০২৫
সিরাজগঞ্জের কামারখন্দে অজ্ঞাত একটি যানবাহনের চাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল আরোহী তিন যুবক নলকা থেকে সিরাজগঞ্জ শহরের দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁঁছালে বিপরীতমুখী একটি ট্রাক বা অন্য কোনো যানবাহন তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরএম/এসএন

মন্তব্য করুন