© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের

শেয়ার করুন:
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল  ১  জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৭ পিএম | ২৮ মে, ২০২৫
মুন্সিগঞ্জের গজারিয়ায় মাহিন্দ্রের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছে। তার নাম মো. সিহাব (২১)।

বুধবার (২৮ মে) দুপুর আড়াইটার দিকে জেলার গজারিয়া উপজেলার গোসাইরচর এলাকার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিহাব একই উপজেলার নয়ানগর গ্রামের ইমান আলীর ছেলে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, ওই তরুণ একজন মানসিক ভারসাম্যহীন প্রায়ই সড়কে সড়কে ঘুরতে দেখা যেতো তাকে।

দুপুরে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগতির মাহিন্দ্রের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় সে।

আরএম/এসএন


মন্তব্য করুন