© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৫ পিএম | ২৮ মে, ২০২৫
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাইদুল হক (৬২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৮ মে) সন্ধ্যার পর গোপালদী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তার ছাইদুল হক বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুরা গ্রামের মৃত হাবিবুল্লাহের ছেলে।

আড়াইহাজারের গোপালদী তদন্ত কেন্দ্রের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আমিনুল হক জানান, গ্রেফতারকৃত ছাইদুল হক আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। গোপন খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়।


এমআর


মন্তব্য করুন