© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অপ্রতিমের বাবা-মাকে অজ্ঞাত নম্বর থেকে হুমকির অভিযোগ, থানায় জিডি

শেয়ার করুন:
অপ্রতিমের বাবা-মাকে অজ্ঞাত নম্বর থেকে হুমকির অভিযোগ, থানায় জিডি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৬ এএম | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লায় বিশ্ববিদ্যালয় শিক্ষকের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হ'ত্যা'কা'ণ্ডে'র শোক কাটিয়ে ওঠার আগেই অজ্ঞাত নম্বর থেকে ফোনে গালিগালাজ ও হু'ম'কি'র অভিযোগ উঠেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে অপ্রতিমের পরিবার। এ ঘটনায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে দেশের একটি গণমাধ্যম অপ্রতিমের বাবা জানান, গত ২১ সেপ্টেম্বর রাতে একটি গ্রামীণফোন নম্বর থেকে তার মোবাইলে কল আসে। পরিচয় জানতে চাওয়ার পর নিজের পরিচয় দিলে অপর প্রান্ত থেকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

তবে কল কেটে দেয়ার পরও একাধিকবার ফোন করা হলে তিনি নম্বরটি ব্লক করে দেন। পরে এয়ারটেল (সার্কেল) নম্বর থেকেও তাকে বারবার কল করা হয় বলে অভিযোগ করেন তিনি।

কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘আমার ছেলে মা'রা গেছে। তাকে আইফোনের জন্যই হ'ত্যা করা হয়েছে, নাকি অন্য কোনো কারণ আছে, সেটা আমরা জানি না। আমাদেরও শঙ্কা কাজ করে। মাঝেমধ্যে বিভিন্ন নম্বর থেকে ফোন আসে, কিন্তু পরিচয় দেয় না। সেদিন ফোন করে খুব খারাপ ভাষায় গালিগালাজ করেছে।’

তিনি আরও বলেন, বিভিন্ন ফেসবুক আইডি খুলে অপ্রতিম ও তার মাকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন নম্বর থেকে তাদের মোবাইলে ফোন করে অশোভন আচরণ করা হচ্ছে। এসব কারণে আতঙ্কে অপ্রতিমের মা তার মোবাইল নম্বর বন্ধ রেখেছেন।

অপ্রতিমের বাবা বলেন, ‘আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। আমার ছেলেকে মে'রে ফেলার পর আসামিরা আমার সঙ্গে এসে আমার ছেলেকে খুঁজেছে। এখন তাদের লিডাররাও যে আমার বাসায় এসে আমার সঙ্গে কোলাকুলি করছে না, এর নিশ্চয়তা কী? পুলিশ তদন্তের স্বার্থে কিছু বলছে না। কিন্তু এর একটা বিহিত না হলে আমরা কীভাবে নিরাপদ থাকব?’

সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) ও অপ্রতিম হ'ত্যা মামলার নতুন তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইবার বুলিং এবং বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণের অভিযোগে অপ্রতিমের বাবা জিডি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এর আগে গত শুক্রবার কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে অপ্রতিম নিখোঁজ হয়। তাকে উদ্ধারে বিভিন্নভাবে চেষ্টা চালানোর পর সানন্দার একটি পাহাড়ি জঙ্গল থেকে তার ম'র'দে'হ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

আরআই/টিএ

মন্তব্য করুন