© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শান্তিরক্ষী বাহিনীকে আরও দক্ষ করতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেয়ার করুন:
শান্তিরক্ষী বাহিনীকে আরও দক্ষ করতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৭ এএম | ২৯ মে, ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে শান্তিরক্ষী বাহিনীকে আরও দক্ষ করতে কাজ করছে।

বৃহস্পতিবার (২৯ মে) জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে পিসকিপার রান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় বাংলাদেশের চার বাহিনীর ভূমিকা তুলে ধরেন তিনি।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজিত পিসকিপার রান-২০২৫ এর উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধিও। পুরাতন বিমানবন্দর থেকে যাত্রা করে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘুরে শেষ হয় পিসকিপার রান। চার বাহিনীর সদস্যরাও ছাড়া যোগ দিয়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও।

এসএম/টিএ  

মন্তব্য করুন