© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের সব স্বর্ণের দোকান

শেয়ার করুন:
আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের সব স্বর্ণের দোকান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৩ এএম | ২৯ মে, ২০২৫
আজ বৃহস্পতিবার (২৯ মে) থেকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদেন ঢাকাসহ দেশের সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

গতকাল বুধবার (২৮ মে) রাতে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংগঠনটি জানায়, বাজুসের সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। এর প্রতিবাদ এবং তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, ‘সহ-সভাপতি রিপনুল হাসানকে মিথ্যা মামলায় গ্রেফতার গভীর উদ্বেগজনক। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর তাঁতীবাজার এলাকায় নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে রিপনুল হাসানকে গ্রেফতার করে পুলিশ।

এসএম/টিএ 

মন্তব্য করুন