© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দিনাজপুর সীমান্তে ১৩ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ

শেয়ার করুন:
দিনাজপুর সীমান্তে ১৩ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৩ পিএম | ২৯ মে, ২০২৫
দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৯ মে) ভোরে ভারতের কুশমণ্ডি থানার গোবরাবিল গেট দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়।

পুশইনের শিকারদের মধ্যে ১১ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। ঘটনার সময় বিজিবির টহল দল স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৪২ বিজিবির এনায়েতপুর বিওপি’র কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া।

এসএম/টিএ  

মন্তব্য করুন