© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাপানে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মাহাথির মোহাম্মদের সৌজন্য সাক্ষাৎ

শেয়ার করুন:
জাপানে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মাহাথির মোহাম্মদের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০২ পিএম | ২৯ মে, ২০২৫
জাপানের টোকিওতে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৯ মে) ৩০তম ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’ সম্মেলনের অবকাশে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে এই দুই নেতার সাক্ষাৎ হয়।

নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই সাক্ষাতের কথা জানান ড. মাহাথির। ওই পোস্টে তিনি আরও জানান, বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস তাকে জানান যে, বর্তমানে তিনি বাংলাদেশের পুনর্গঠনে মনোযোগী এবং সুশাসন, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তার কাছে পরামর্শ চান।

ড. মাহাথির আরও জানান, ড. ইউনূস তাকে ঢাকা সফরের আমন্ত্রণও জানিয়েছেন। চারদিনের সরকারি সফরে বুধবার (২৮ মে) জাপানের রাজধানী টোকিও পৌঁছান প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার তিনি ৩০তম ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’র উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন।

সম্মেলনে ‘উত্তাল বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেয়ার কথা ড. ইউনূসের। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে অধিক টেকসই ও ন্যায়সংগত ভবিষ্যৎ গঠনের জন্য এশিয়ার দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত পদক্ষেপের ওপর জোর দেবেন বলে জানা গেছে। 

এসএম/টিএ  

মন্তব্য করুন