© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্লোভেনিয়ার প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

শেয়ার করুন:
স্লোভেনিয়ার প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৯ পিএম | ২৯ মে, ২০২৫

<div style="text-align: justify; ">স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাশা প্রাইস মুসার-এর কাছে পরিচয়প

স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাশা প্রাইস মুসার-এর কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মো. তৌফিক হাসান।

স্থানীয় সময় মঙ্গলবার (২৭ মে) স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানাতে অবস্থিত প্রেসিডেন্সিয়াল প্যালেসে দেশটির প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করেন রাষ্ট্রদূত হাসান।

ভিয়েনার বাংলাদেশের স্থায়ী মিশন জানায়, তৌফিব হাসান তার পরিচয়পত্র পেশ করতে গেলে স্লোভেনিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড-অব-অনার প্রদান করে। রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করার পর প্রেসিডেন্টের উপস্থিতিতে অতিথি সম্মাননা বইতে স্বাক্ষর করেন।

উপস্থাপনা এবং শুভেচ্ছা বিনিময়ের পর রাষ্ট্রদূত হাসান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রেসিডেন্টর সঙ্গে একটি সংক্ষিপ্ত অনানুষ্ঠানিক মতবিনিময় করেন।

উল্লেখ্য, রাষ্ট্রদূত তৌফিক হাসান অস্ট্রিয়া ছাড়াও হাঙ্গেরি, স্লোভেনিয়া এবং স্লোভাকিয়াতে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূতের দায়িত্বে রয়েছেন।

এফপি/ এস এন 

মন্তব্য করুন