© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসিনা যতদিন ভারতে আশ্রিত থাকবে ততদিন সম্পর্ক স্বাভাবিক হবে না : সারজিস

শেয়ার করুন:
হাসিনা যতদিন ভারতে  আশ্রিত থাকবে ততদিন সম্পর্ক স্বাভাবিক হবে না : সারজিস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৬ পিএম | ২৯ মে, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘শেখ হাসিনা যতদিন ভারতে আশ্রিত থাকবে ততদিন সেদেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। দেশটি যদি সম্পর্ক ভালো করতে চায়, তাহলে প্রতিবেশী হিসেবে আমাদের সঙ্গে সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক হতে হবে।’

বৃহস্পতিবার (২৯ মে) লালমনিরহাট পাটগ্রাম পৌর শহরের চোরঙ্গী মোড়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সারজিস আলম বলেন, ‘শুধু ভারত নয়, বাংলাদেশ পৃথিবীর কোনো দেশের দাসত্ব করার দেশ নয়। প্রয়োজনে আরো জীবন দিব রক্ত দেব, কিন্তু দেশের সার্বভৌমত্ব কোনো দেশের কাছে বিকিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। দেশকে নিজের বুক দিয়ে আগলে রাখতে হবে।’

তিনি বলেন, ‘বিদ্যুৎ প্রকল্পের নামে বাংলাদেশের টাকা লুটপাট করা হয়েছে।

আর ভারতের আদানিদের পকেট ভারী করা হয়েছে। বিদ্যুৎ প্রকল্পের নামে খুনি হাসিনার পরিবার ভারতীয় কম্পানিগুলোর সঙ্গে সমঝোতা করে তাদের কাছ থেকে লক্ষ-লক্ষকোটি টাকা পারসেন্টেন্স নিয়েছে। এই চুরির টাকা দিয়ে তারা আজ দেশ ও দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে।’

এফপি/এস এন

মন্তব্য করুন