© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৩১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

শেয়ার করুন:
শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৩১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৫ পিএম | ২৯ মে, ২০২৫
জুলাই আন্দোলনে রাজধানীর উত্তর বাড্ডায় ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ বেপারীকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৩১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ২৬ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নিহতের বাবা মো. সবুজ বাদী হয়ে মামলার আবেদন করেন।

ওইদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বাড্ডা থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। বৃহস্পতিবার বাদীপক্ষের আইনজীবী মকবুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা- আমির হোসেন আমু, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শাজাহান খান, লে. কর্ণেল (অব.) ফারুক খান, কামরুল ইসলাম, কাজী জাফর উল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, প্রাণ গোপাল দত্ত, খসরু চৌধুরী, এ এম নাঈমুর রহমান দুর্জয়, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সালমা চৌধুরী, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও অভিনেতা সিদ্দিকুর রহমান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বিকেলে ৫০০/৭০০ জন আন্দোলনকারী বাড্ডা থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে আন্দোলন করতে থাকেন। এ সময় তাদের ওপর আক্রমণ করা হয় এবং গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হন পারভেজ।

পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরআর/এসএন

মন্তব্য করুন