© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা সাংকো পাঞ্জা আর নেই

শেয়ার করুন:
ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা সাংকো পাঞ্জা আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৮ পিএম | ২৯ মে, ২০২৫
ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা সাংকো পাঞ্জা মারা গেছেন।

আজ (২৯ মে) রোজ বৃহস্পতিবার দুপুর ২টায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি জানান, বেশ কয়েক বছর যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয় অসুস্থতায় ভুগছিলেন সাংকো পাঞ্জা।

তিনি বলেন, পিজি হাসপাতাল থেকে মরদেহ নারায়ণগঞ্জ, রুপগঞ্জে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তার দাফন হবে।

‘রাজাবাবু’ সিনেমার শুটিংয়ে ক্রেনের উপর থেকে পড়ে গুরুতর জখম হয়েছিলেন খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা। তার মাথায় ও মুখে বেশ কিছু সেলাই দিতে হয়েছিল। তারপর থেকে নিয়মিত শুটিং করতে পারতেন না তিনি। সেই চিকিৎসা ভার বহন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল সাংকো পাঞ্জাকে।

এ অভিনেতাকে চিকিৎসা বাবদ অনুদান হিসেবে ৫ লাখ টাকা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৯৭ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন সাংকো পাঞ্জা। তিনি প্রায় দুই শতাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন।

আরএম/এসএন 

মন্তব্য করুন