© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে বাংলাদেশের নবনিযুক্ত হাই-কমিশনারের পরিচয়পত্র পেশ

শেয়ার করুন:
ভারতে বাংলাদেশের নবনিযুক্ত হাই-কমিশনারের পরিচয়পত্র পেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৭ পিএম | ২৯ মে, ২০২৫
ভারতে বাংলাদেশের নবনিযুক্ত হাই-কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেছেন। বৃহস্পতিবার (২৯ মে) দিল্লিতে বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।

জ্যেষ্ঠ কূটনীতিক রাষ্ট্রদূত হামিদুল্লাহ এপ্রিলের শুরুতে দিল্লিতে দায়িত্ব গ্রহণ করেন। তিনি রাষ্ট্রদূত মুস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হন।

বর্তমান নিয়োগের আগে রাষ্ট্রদূত হামিদুল্লাহ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পশ্চিম) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এর আগে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

আরআর/এসএন     

মন্তব্য করুন