© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত বিকেলে

শেয়ার করুন:
খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত বিকেলে
own-reporter
০২:০৪ পিএম | ০৮ ডিসেম্বর, ২০১৮

কারাবন্দী বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ সির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা জানা যাবে শনিবার বিকেলে।

শনিবার দুপুরে শুনানির পর ইসির আপিল কর্তৃপক্ষ বলেছে, বিকেল পাঁচটার পর এই বিষয় সিদ্ধান্ত জানাবেন তারা।

খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দেন। কিন্তু তিন আসনের রিটার্নিং কর্মকর্তা খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করে দেন। এর বিরুদ্ধে খালেদা জিয়ার পক্ষ থেকে নির্বাচন কমিশনে আপিল করা হয়।

এই নিয়ে শনিবার দুপুরে কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির একপর্যায়ে নির্বাচন কমিশন বলেন, এর ওপর আবার শুনানি হবে। এরপর সিদ্ধান্ত জানানো হবে।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে প্রার্থীদের আপিল নিষ্পত্তি করা হয়। শনিবার শেষ দিনের মতো আপিল নিষ্পত্তির কাজ চলছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন