© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিনয়ের বাইরে নতুন রূপে আত্মপ্রকাশ করছেন আদিত্য

শেয়ার করুন:
অভিনয়ের বাইরে নতুন রূপে আত্মপ্রকাশ করছেন আদিত্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৯ পিএম | ৩০ মে, ২০২৫
অভিনেতা আদিত্য রায় কাপুরকে আমরা আশিকি ২, কলঙ্ক, লুডো এবং দ্য নাইট ম্যানেজারসহ বিভিন্ন জনপ্রিয় ছবিতে দেখে মুগ্ধ হয়েছি। এবার তিনি অভিনয়ের বাইরে নতুন একটি দিক থেকে সবার সামনে আসছেন। ‘মেট্রো ইন দিনো’ ছবির জন্য প্লেব্যাক গান গাইয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন আদিত্য।

সম্প্রতি ছবিটির গান 'জামানা লাগে রে' লঞ্চিংয়ে এসে এই ছবির মিউজিক কম্পোজার প্রীতম জানিয়েছেন যে আদিত্য রায় কাপুর এই ছবির জন্য গান গেয়েছেন। শুধু তাই নয়, তিনি রীতিমত এদিন অভিনেতার প্রশংসা করেন তাঁর গানের জন্য। জানিয়েছেন, মেট্রো ইন দিনো ছবিটির একাধিক গান গেয়েছেন আদিত্য।

এসময় প্রীতম বলেন, এই ছবিতে আদির ওপর যে গানগুলো রয়েছে সেগুলো ও নিজেই গেয়েছে।

ওর গানের গলা দারুণ।

স্বাভাবিক ভাবেই প্রীতম এই খবর প্রকাশ্যে আনতেই ছবিটি এবং ছবিটির গান নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা বেড়েছে আরও অনেক বেশি।

এদিন এই গানটির লঞ্চিং অনুষ্ঠানে এসে আদিত্য নিজেও তাঁর মতামত জানিয়েছেন। বলেছেন আসল ছবিটি তাঁর দারুণ পছন্দের, এই প্রজেক্টটিও খুবই বিশেষ তাঁর কাছে।

অভিনেতার কথায়, এটা আমার জন্য খুব স্পেশ্যাল। আমি আগের ছবিটির দারুণ বড় ফ্যান। ফলে এই ছবির অংশ হতে পেরে গর্বিত। অভিনেতা হিসেবে যখন গানগুলো শ্যুট করছি যেগুলোর কথা এত সুন্দর, এবং আপনাকে অভিনয় করতে হয় যে আপনি নিজেই গাইছেন সেগুলো বিষয়ে আলাদাই একটা গভীরতা এনে দেয়। আমি ১০ টা গানের জন্যই মুখিয়ে আছি।

সবগুলো এখনও শোনা হয়ে ওঠেনি। কিন্তু আমি নিশ্চিত যে সবগুলোই খুব সুন্দর হবে।

উল্লেখ্য, লাইফ ইন মেট্রো, লুডোর পর মেট্রো ইন দিনো হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তি। ভূষণ কুমার প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন অনুরাগ বসু।

আরএ/টিএ

মন্তব্য করুন