© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামের আনোয়ারায় বাঁধ মেরামতে সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ

শেয়ার করুন:
চট্টগ্রামের আনোয়ারায় বাঁধ মেরামতে সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৫ পিএম | ৩০ মে, ২০২৫
নিম্নচাপের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অতিবৃষ্টির ফলে একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং পুরো এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এমন খবরে তাৎক্ষণিক সহায়তা নিয়ে বাঁধ মেরামতে যান সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার (৩০ মে) উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে স্থানীয়দের সঙ্গে নিয়ে সেনাবাহিনীর ৭ স্বতন্ত্র এডি ব্রিগ্রেডের একটি ইউনিট বাঁধ মেরামত করে।   

জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারায় জুঁইদন্ডী ইউনিয়নে অতিবৃষ্টির কারণে একটি গুরুত্বপূর্ণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়।

ফলে সমগ্র এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। বিষয়টি জানা মাত্রই আনোয়ারা সেনা ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে দ্রুততার সাথে বাঁধ মেরামতের কার্যক্রম শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেকোনো মানবিক সহায়তায় জনগণের পাশে থাকতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়।

এসএম/টিএ  

মন্তব্য করুন