© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিয়াউর রহমান বিএনপির একক সম্পদ- এটা ভাবা ঠিক না : সংস্কৃতি উপদেষ্টা

শেয়ার করুন:
জিয়াউর রহমান বিএনপির একক সম্পদ- এটা ভাবা ঠিক না : সংস্কৃতি উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৮ পিএম | ৩০ মে, ২০২৫
জিয়াউর রহমানকে বিএনপি একক সম্পদ ভাবা ঠিক নয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (৩০ মে) রাতে চট্টগ্রামে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জিয়াউর রহমানকে নিয়ে অনুষ্ঠানে শুধু বিএনপির লোকজন কথা বলবে— শুরু থেকে চেয়েছিলাম এটা যেন না হয়। জিয়াউর রহমানকে বিএনপির একক সম্পদ- এটা ভাবা ঠিক না। যে মিসটেক আওয়ামী লীগ করেছিল। আশাকরি সে মিসটেক থেকে বিএনপি দূরে থাকবে।

সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

টিকে/টিএ

মন্তব্য করুন